রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমিরাতে শেখ জহির উদ্দিনের প্রতিবাদ সভা

সালাহউদ্দিন শুভ,ডেস্ক রিপোর্ট / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, আরব উল্লাহ ও মরিয়ম বেগম ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল ফুজিরাহ শাখার অর্থ সম্পাদক, খোরফাক্কান আওয়ামী লীগের সহ সভাপতি, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শেখ জহির উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাংলাদেশী অধ্যুষিত শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্টপোষক আব্দুল হক চৌধুরী শায়েস্তা, পৃষ্ঠপোষক আলতাফুর রহমান, উপদেষ্ঠা আব্দুল মালিক, সহ সভাপতি জামাল আহমদ, কোষাধ্যক্ষ মসুদ আলী, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কছরু মিয়া, ইমরান আহমদ প্রমুখ।

প্রতিবাদ সভায় কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শেখ জহির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমিরাতে বসবাস করছি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনে সততার সাথে কাজ করছি। এছাড়া কমলগঞ্জ সমিতির প্রথম কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আমাকে সভাপতি নির্বাচিত করে নতুন কমিটি ঘোষনা করা হয়। গত কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমলগঞ্জ সমিতি ও আমাকে নিয়ে বিভিন্ন আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ পোষ্ট করা হচ্ছে। আমি এসব মিথ্যা, বানোয়াট পোষ্টের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, এসব মিথ্যা ও বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করায় আমার মানহানি হচ্ছে। অবিলম্বে হোয়াটসআপ গ্রুপ ও ফেসবুকে এসব মিথ্যা প্রচার বন্ধ না হলে আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাইবার মামলা করতে বাধ্য হব।

উপদেষ্ঠা আব্দুল মালিক বলেন, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সংগঠনের জন্য সব সময় নিজের শ্রম ও অর্থ ব্যয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভুয়া তথ্য দিয়ে প্রবাসীদের বিভ্রান্ত করা হচ্ছে।

প্রধান পৃষ্টপোষক আব্দুল হক শায়েস্তা বলেন, আমি সংগঠনের শুরু থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। একটা সংগঠনের মূল শক্তি হচ্ছেন একজন সভাপতি। একজন দায়িত্ববান ও সমাজসেবক হিসেবে কমলগঞ্জ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন পরিচিত। প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণে সংগঠনের পাশাপাশি শেখ জহির উদ্দিন বার বার এগিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিবিলম্বে এসব মিথ্যা ও বানোয়াট কথা বন্ধ না করা হলে সংগঠনের নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরে সংগঠনের অবকাঠামো নিয়ে উপস্থিত নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর