বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কোর্টে তালাকের কথা শুনে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা!

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের তিরের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমা আক্তার নামে এক যুবতী। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

শনিবার (২ মার্চ) ভোর রাতে কোনো এক সময় উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী সুমা আক্তার টিলাগড় গ্রামের তালেব আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পরিবারের সবার অজান্তে ঘরের তিরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমা আক্তার। ঘরে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবহিত করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।নিহতের সুমা আক্তার বালাগঞ্জ নুরুল ইসলাম সাথে ৪ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর হতে সে বাবার বাড়িতে বসবাস করছে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজ খান বলেন, ‘৪-৫ মাস আগে সিলেটের বালাগঞ্জ এলাকার নুরুল ইসলাম নামে একটা ছেলের সাথে সামাজিক ভাবে ৬ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয় সুমা আক্তারের। বিয়ের পর থেকে মেয়ের বাড়িতে ছেলে বসবাস করে আসছে। তিনি আরও বলেন, এলাকার মানুষের কাছ থেকে জানতে পারলাম ২-১দিন আগে আদালতে স্বামী নুরুল ইসলাম সুমা আক্তারকে তালাক দিয়েছে। সেই তালাকের কথা শুনে হয়তো সুমা আত্মহত্যা করছে।’

শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ শামিম আকনজী ফাস দিয়ে আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৪-৫ মাস আগে প্রেম করে সিলেটের বালাগঞ্জ এলাকার নুরুল ইসলাম নামে একটি ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় ঝগড়া করতো তারা। শুক্রবার কোর্টের একজন মুহড়ী ফোন করে মেয়েকে জানিয়েছে আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে। এসব কথা পরিবারের লোকজন আমাদের জানায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার পাঠিয়েছি। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর