মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে লঙ্কানরা 

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

প্রায় দশ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছান লঙ্কানরা। বিশ্রাম শেষে এরপর বিকেলের ফ্লাইটে সিলেটে যান অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। যদিও আজ শুক্রবার আসার কথা ছিল শ্রীলঙ্কা দলের, কিন্তু এক দিন আগেই চলে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

সর্বশেষ ২০১৪ সালে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল শ্রীলঙ্কা। তারপর পৃথক সংস্করণে খেলতে তারা বহুবার সফরে এসেছেন।

সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তাদের বহরে এসেছে ২৭ জন। টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী দুই ম্যাচ ৬ ও ৯ মার্চ। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে তিন ম্যাচ। তার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শেষ করবে শ্রীলঙ্কা। প্রথম টেস্টটি ২২ মার্চ সিলেটে শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ৩০ মার্চ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর