শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ছাতকে প্রতিপক্ষের হামলায় চন্দন মিয়া নিহত

অনলাইন ডেস্ক / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

ছাতকে রাস্তায় মাটি ভরাট নিয়ে দুই পক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত পিতা চন্দন মিয়া (৫৬) নিহত। এতে গুরুত্বর আহত জাবেদের চিকিৎসা চলমান। তাৎক্ষণিক পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে শান্তিগঞ্জ উপজেলার জাহানপুর গ্রামের শওকত আলীর পুত্র কাওছার আহমদ (৩০) গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী, দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের মৃত হাজী সুরুজ আলীর পুত্র চন্দন মিয়া নিজ বাড়ীর রাস্তায় মাটি ভরাট করতে গেলে নিষেধ করেন খারাই গ্রামের তোতা মিয়ার ছেলে ইকবাল (৩৫) সহ অন্যান সহযোগীরা। এসব নিয়ে তুমুল বাকদ্বন্দিতার এক পর্যায়ে ইকবাল ও তার সহযোগীরা চন্দন মিয়া ও তার ছেলে জাবেদ (১৮) এর উপড়ে দেশীও অস্ত্র দিয়ে হামলা করলে পিতা চন্দন ও তার ছেলে জাবেদ গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগীতায় চিকিৎসার জন্য স্থানীয় কৈতক হাসপাতালে চন্দন মিয়া ও জাবেদ ভর্তি করা হয়। চন্দনের জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় চন্দন মিয়া মৃত্যু হয়।

এ ব্যাপারে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ মল্লিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে। অভিযোগের ভিত্তিতে বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর