মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে

অনলাইন ডেস্ক / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

গ্যাসের সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট চলছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে আন্ত‍ঃজেলা ও আঞ্চলিক সড়কগুলোতে বাস-ট্রাক-মাইক্রোবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

তবে সকাল থেকে শহরে অটোরিকশা, রিকশা, ভ্যান চলাচল করতে দেখা গেছে।

এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি থেকে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, তাদের ঘোষিত কর্মসূচি বহাল রয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮-২০ তারিখের পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়ির চালকরা। এছাড়া সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণরাও।

ময়নুল ইসলাম বলেন, সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বার বার ধর্না দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েকবার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থা তথৈবচ। ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনে যাচ্ছেন।

এই পরিবহন নেতা আরও বলেন, এছাড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ- বিভিন্ন সময় বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছে প্রশাসনের কিছু কর্মকর্তা। এ দুটি প্রধান দাবিসহ ৫ দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। বুধবার ভোর থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করবেন। প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর