শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সড়ক দুর্ঘটনায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা বাস, নিহত ২

প্রতিদিনের মৌলভীবাজার / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে পলাশের ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সাথে দ্রুত গতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো: শহিদ মিয়া ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরো ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালে পাঠায়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম।

নিহত এনা পরিবহনের চালক মো: শহিদ মিয়া (৫৮) কিশোরগঞ্জের পুবাইকান্দি এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও নিহত কাভার্ডভ্যানের চালকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত মো: জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠিয়েছি আহতদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর