মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা ৬ ঘন্টা ধরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বন্ধ কালবৈশাখী——-বর্ষা রানী মালাকার ৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম

যারা খালে ময়লা ফেলে, তাদের মস্তিষ্কে ময়লা: ডিএনসিসি মেয়র

প্রতিদিনের মৌলভীবাজার / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে। তাদের মনে ময়লা আছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে।

শুক্রবার বছিলার ৪০ ফিট নামক স্থানে খালের অংশের স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া শুরু হয়। এ কাজে অংশ নিয়েছে ডিএনসিসির ৬টি বিশেষ বুলডোজার ও এক্সকাভেটরসহ অন্যান্য যন্ত্রগাড়ি। ওই সময় মেয়র আতিক এসব কথা বলেন।

বছিলার লাউতলা খাল পরিষ্কারে অংশ নেওয়ার পরই এবার গুঁড়িয়ে দেওয়া হচ্ছে খালের অংশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো। মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতেই এটি হচ্ছে। ওই সময় অন্যান্য স্থাপনার পাশাপাশি একটি ১০তলা ভবনের অর্ধেক অবৈধভাবে গড়ে ওঠায় এটিরও ভাঙার কাজ শুরু হয়েছে।

এর আগে বছিলার লাউতলা খালে পরিচ্ছন্নতাকর্মী, স্বেচ্ছাসেবীদের সঙ্গে মেয়র নিজেই নেমে পড়েন খালে। গ্লোবস পরে খাল পরিষ্কারে অংশ নেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের খালের জায়গায় কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তারা যতই ক্ষমতাধর হোক না কেন খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো আমরা উচ্ছেদ করবই।’

এর আগে এসব বছিলার পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

এদিকে খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা-ঘাট ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর