শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন মৌলভীবাজারের এসপিসহ ২ ওসি

সালাহউদ্দিন শুভ / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান এবং মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম ও কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তাদের মধ্যে পুলিশ সুপার বিপিএম ও দুই ওসি পিপিএম পদকে ভূষিত হয়েছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান জানান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমাকে বিপিএম ও আমার দুই থানার ওসিকে পিপিএম পদকে ভূষিত করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দিবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর