ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, বিএনপি পরিচয়ে মুঈদ আশিক চিশতী, জালাল উদ্দিন আহমদ জিপু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল রব, ১০ দলীয় জোট এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিস’র নূরে আলম হামিদী, সমাজতান্ত্রিক দল (বাসদ) আবুল হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন।
মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্ণিং অফিসার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা অফিসার মো: ইসলাম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।