শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
সিলেট-তামাবিল সড়কে শুক্রবার দুর্ঘটনার শিকার প্রাইভেট কার।

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন।

জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজন সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

দুর্ঘটনায় আহত হন প্রাইভেট কারের চালকসহ আরও দুজন।

দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাইভেট কার থেকে সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির কর্মিসভা লেখা সংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, তিনজনের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনরা আসার পর ময়নাতদন্ত হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকা থেকে কয়েকজন প্রাইভেট কারে করে সিলেটের জনপ্রিয় পর্যটন গন্তব্য জাফলং যাচ্ছিলেন। পথে বাঘেরসড়ক এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর