শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কমলগঞ্জ দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। বেলা ১১টার ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা’র সভাপতিত্বে ও মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ডি, এম, সাদিক আল শাফিন, মৌলভীবাজার মুসলিম কমিনিউটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ শেখ গাজী নুরে আলম হামিদী, সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মাও: নুরুল মুক্তাকিম জুনাইদ, কমলগঞ্জ পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের পৃষ্টপোষক মাওঃ লুৎফর রহমান জাকারিয়া, সিনিয়র সভাপতি মাওঃ হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন, অর্থ সম্পাদক শামসুল ইসলামসহ আরো অনেকে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর