শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে প্রায় ৭ কেজি গাঁজাসহ আটক ৩

অনলাইন ডেস্ক / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ শমশেরনগর ফাঁড়ি পুলিশের অভিযানে প্রায় ৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে শমশেরনগর- ব্রাহ্মণবাজার রোডের সরিষতলা বাজারে চেকপোস্ট চলাকালে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে ৬ কেজি ৭০০গ্রাম গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করে ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খেজুরীছড়া চা বাগানের অনীল খাড়িয়া (৩০), রাজেন খাড়িয়া (২৪) ও সিরাজনগর গ্রামের ফুল মিয়া (৫৫)।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক জানান, ‘শ্রীমঙ্গল থেকে মাদকের একটি চালান কুলাউড়ার ব্রাহ্মণবাজার যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে গাঁজাসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক বহনের দায়ে একটি সিএনজি চালিত অটোরিকাসা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর