শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মৌলভীবাজারে চোরাই সিএনজি উদ্ধার, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ রাসেল আহমেদ (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকার একটি ওয়ার্কশপে অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করেন।

থানা সুত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামের জনৈক সুমন আহমেদের বাড়ির গ্যারেজের তালা ভেঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশাটি চুরি হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, সিনএনজি অটোরিকশা চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই সদর থানা পুলিশ কাজ শুরু করে। আমরা আমাদের গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া অটোরিকশা সিলেট থেকে উদ্ধার করতে সক্ষম হই। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর