শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মৌলভীবাজারে চেয়ারম্যানের বাড়িতে আগুন, মা চাচির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে আগুন লেগে মা ও চাচির নিহত হয়েছেন। 

রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে শহরতলীর মোস্তফাপুর গ্ৰামে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

অগ্নিদগ্ধ হয়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫) নিজ বাড়িতেই শ্বাসরোধ হয়ে মারা যান। 

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। 


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর