রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তনের প্রস্তাব

অনলাইন ডেস্ক / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি আগামী ১২ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই তারিখ পরিবর্তন করে আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ লটারি আয়োজনের প্রস্তাব করেছে।

মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমকে জানান, ‘১২ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর ভর্তি লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।’

সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী জানিয়েছেন, ‘সময় বদলে ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্কুলে ভর্তির লটারি আয়োজনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

ভর্তি কমিটি জানিয়েছে, ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। সরকারিতে স্কুল আবেদনকারীরা পছন্দ দিয়েছেন ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর