শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

টানা ৫ দিন ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
টানা ৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংক

ডাচ-বাংলা ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে। ডাচ-বাংলা ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ অনুমোদন দিয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ এ অনুমোদন দেয়। এ সময় ব্যাংকের সব ধরনের লেনদেন, এটিএম বুথ, ডেবিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (মাইক্যাশ) ও এজেন্ট ব্যাংকিংসহ ডাচ-বাংলা ব্যাংকের সব সেবা ও কার্যক্রম বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর