শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সড়কের পাশে ফেলে রাখা নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাটে সড়কের পাশে বাজারের ব্যাগে ফেলে রাখা একটি ছেলে নবজাতক উদ্ধার হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে।

নবজাতকটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানান, রাতে চুনাখোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামক এক নারী গিয়ে ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী বলেন, ‘সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পারি যে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অজ্ঞাত নবজাতক পাওয়া গেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে। পরবর্তীতে করণীয় বিষয়ে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।’

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা বলেন, ‘অজ্ঞাত একটি নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসেন। নবজাতকটির ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর