মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার উপজেলার রশিদপুর সেকশন এর সাতঁগাও চাবাগনস্থ রেলওয়ে কিঃমিঃ ২৭৮/৬-৭ এর মধ্যবর্তীস্থানে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় এ দুর্টঘনা ঘটে।
জিআরপি পুলিশ জানায়, সিলেট- ঢাকা রেলওয়ে লাইনের সাতঁগাও চাবাগনস্থ রেলওয়ে কিঃমিঃ ২৭৮/৬-৭ এর মধ্যবর্তীস্থানে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় নিচে পরে ৪৫ বছর বয়সের পুরুষ ওই ব্যক্তির মৃত্যু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। লাশ ময়নাতদন্তদের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্য মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে পিবিআই মৌলভীবাজার কর্তৃক শনাক্তের চেষ্টা চলছে।