শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

জামায়াতে ইসলামী কমলগঞ্জ পৌরসভা সম্মেলন সম্পন্ন

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলাধীন কমলগঞ্জ পৌরসভা শাখার ২০২৫-২০২৬ সেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মো. আব্দুল হাই কে সভাপতি এবং মু.সাইফুর রহমান কে সেক্রেটারী করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পৌর সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারী এডভোকেট কামরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ,ওয়ার্ড, ইউনিটের দায়িত্বশীল, কর্মী, সহযোগী ও সূধী-শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর