শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

তীব্র শৈত্যপ্রবাহ আসছে, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নভেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি পর্যন্ত দেশের কয়েকটি স্থানে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, চলতি মাস থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে ৮ থেকে ১০টি মৃদু (৮-১০°সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮°সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬° সেলসিয়াসে নেমে যেতে পারে।

সংস্থাটি জানায়, শীতের পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এবং এতে শীতের অনুভূতি বাড়তে পারে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর