শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

শ্রীমঙ্গলে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সংক্রান্ত বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার এর আয়োজনে শ্রীমঙ্গলস্থ উপ মহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজারের উপ মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

এ সময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) সুধাংশু শেখর দাস, মাহবুবুর রহমান, তপন রায়, মো. মতিউর রহমান, মো. জুয়েল মিয়া, মো. আরাফাত আলীসহ অত্র কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসক মো.ইসমাইল হোসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের দপ্তর, ফুল বাগানসহ বিভিন্ন স্থাপনা উপস্থিত সকলকে নিয়ে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর