শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ মামুন। রোববার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি এড.জুয়েল আহমেদ, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, অলক দেব, মোক্তাদির আহমেদ, মোস্তাফিজুর রহমান, পিন্টু দেবনাথ, আশহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, মোনায়েম খাঁন,সালাহউদ্দিন শুভ, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুস সালাম,ব্যবসায়ী নাজমুল হাসান মিঠু ও জালাল চৌধুরী প্রমুখ।

এসময় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নিজস্ব জমিতে প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয় ও দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ৯০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর