বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

শ্রীমঙ্গলে দুর্গা পূজাকে সামনে রেখে মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেলে খেজুরীছড়া চা বাগানের রানার উচ্চ বিদ্যালয়ের হল রুমে রাজঘাট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের আয়োজক ও চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে এই সভা হয়।

রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, ফিনলে চা কোম্পানীর ডিনস্টন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির মজুমদার, রাজঘাট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো নুরনবি, হরিন ছড়া চা বাগানের ব্যবস্থাপক বিকাশ সিনহা, পুটিয়াছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান, বিদ্যাবিল চা বাগানের ব্যবস্থাপক জারজিস, উদনাছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন। মত বিনিময় সভায় শারদীয় দুর্গা পূজা উদযাপন করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান বক্তরা।

উল্লেখ এ বছর শ্রীমঙ্গল উপজেলায় ১৭৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর