শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

বায়তুল মোকাররম মসজিদে দুই পক্ষের সংঘর্ষ, আহত অনেকে

অনলাইন ডেস্ক / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতর দুই পক্ষের লোকদের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের কিছু আগে দীর্ঘদিন অনুপস্থিত থাকা মসজিদের আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করার পর দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। তার কিছুক্ষণ বাদে সেনাবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ ঘটনাটি ঘটে। এতে বিশকিছু মানুষ আহত হয়েছেন বলে জানা যায়।

আরও জানা যায়, জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় দীর্ঘদিন অনুপস্থিত থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীদের নিয়ে মসজিদে আসেন। এরপর তিনি বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন।

তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

এ ঘটনায় মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তা ছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর