বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির পক্ষ থেকে কমলগঞ্জে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৪১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১লাখ ২২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির অর্থায়নে ও আমেরিকা প্রবাসি আবুল খায়ের জুয়েল ও ইমদাদুল হক বুলবুলের তত্বাবধানে পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্র এ নগদ অর্থ বিতরণ করা হয়।

জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও শাহজাহান আলী রাজু ও মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক জুনেদ আহমদ, সাংবাদিক প্রনিত রঞ্জন দেবনাথ, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাংবাদিক আব্দুল বাসিত খান, সালাউদ্দিন শুভ, প্রভাষক সুমন আহমদ, সমাজ সেবক বাবলু আহমেদ, বিমল দত্ত রিপন প্রমুখ।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির সভাপতি মো. মহসিন সেলিম ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাতের পৃষ্ঠপোষকতায় কমলগঞ্জ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ৬১ টি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে ১ লাখ ২২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর