শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা: শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সতর্ক করে বলেন, এমন ঘটনায় ভারত বিব্রতকর অবস্থায় পড়তে পারে। খবর লাইভ মিন্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মাদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে।

তিনি বলেন, ‘শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা… প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যদি হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে।’

তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’

এ ছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা।’

ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। এরপর থেকে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর