সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন যুবক রাতে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড় মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর

শেখ হাসিনা, কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের।

কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে হত্যা, গণহত্যা ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের পিতা জাকির হোসেন বুধবার এই অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর বরাবর আবেদনটি দাখিল করা হয়েছে। তদন্ত সংস্থার অফিস বিষয়টি নথিভুক্ত করে রেখেছে (ডায়েরি নং ৬৮২)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৮ ধারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

শেখ হাসিনা ছাড়াও অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

অন্যান্য আসামির মধ্যে রয়েছেন মাহতাব উদ্দিন আহমদ, আ. জ. ম নাছির উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীসহ ৭৭ জন।

মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয় ১৬ জুলাই। অভিযোগের ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটনের পাঁচলাইশ থানার মুরাদপুর মোড়।

মামলায় আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে নির্মূল করার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর