সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন যুবক রাতে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড় মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে আনা রিটের শুনানি বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
আওয়ামী লীগের লোগো ও নির্বাচনি প্রতীক। ফাইল ছবি

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে আনা রিটের শুনানির জন্য হাইকোর্ট বৃহস্পতিবার দিন ধার্য করেছে বলে জানিয়েছে বাসস।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করে।

আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই মঙ্গলবার শুনানি করেন।

রিটকারী আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, রিটের বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে সোমবার রিটটি করা হয়।

মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। এ রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে, সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে।

এ ছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এবং সাধারণ মানুষের গণঅভ্যুত্থানে সংঘটিত লাল বিপ্লবের পর পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার শাসনামলে সংঘটিত নানা অপরাধ নিয়ে এখন দেশের বিভিন্ন আদালতে মামলা করছেন সংক্ষুব্ধরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর