শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
জালাল ইউনুস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করলেন জালাল ইউনুস। চলতি মেয়াদে বিসিবির এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন।

বিসিবির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এনএসসির দুই কাউন্সিলর জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তাদের মধ্যে জালাল ইউনুস ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আহমেদ সাজ্জাদুল আলমও আজকের মধ্যেই পদত্যাগ করবেন বলে জানা গেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, ‘বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে দুজন ক্রীড়া ব্যক্তিত্বকে মনোনীত করা হচ্ছে। এ কারণে পুরনো দুজনকে বাদ দিতে হচ্ছে। নতুন দুজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম।

এনএসসি থেকে মনোনীত করা এ দুজন বোর্ডে পরিচালক হিসেবে যুক্ত হবেন। এরপর পরিচালকদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হবে। সভাপতি হিসেবে ফারুক আহমেদ অনেকখানিই এগিয়ে আছেন বলে জানা গেছে।

বোর্ড শূন্য হলে কিংবা সভাপতির পদ শূন্য হলে কীভাবে সেই পদ পূরণ করা হবে তার বিস্তারিত কিছু বিসিবির গঠনতন্ত্রে বলা নেই। এ কারণে বোর্ডের বাইরে থাকা ক্রিকেট ব্যক্তিত্বদের আনতে সহজ পথে হেঁটেছে এনএসসি।

বোর্ডে এনএসসি কোটাতে আগে থেকেই ছিলেন বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুজনের পদ শূন্য হলে জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে তাদের প্রতিনিধি দিতে পারবে। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে আনার ক্ষেত্রে এই সুযোগটাই কাজে লাগানো হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর