মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

হাছান মাহমুদ ও পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক / ৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ইউএনবি।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর এক কর্মকর্তা।

এর আগে ৬ আগস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাছান মাহমুদকে আটক করা হয়।

এয়ারপোর্ট অ্যাভিয়েশন সিকিউরিটির এক কর্মকর্তা বলেছিলেন, দিল্লিগামী বিমানে ওঠার চেষ্টা করছিলেন তিনি। পরে তাকে হেফাজতে নেয় বিমান বাহিনী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর