মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সুস্থবোধ করলেই জনসম্মুখে আসবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি যখনই সুস্থতাবোধ করবেন, তখনই জনসম্মুখে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন তিনি অত্যন্ত অসুস্থ। গতকাল রাতেই আমরা তার সঙ্গে দেখা করেছি। তিনি (খালেদা জিয়া) যখন মনে করবেন—সি ইজ ফিট; তখনই তিনি জনসম্মুখে হাজির হবেন।

তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, যখন তিনি (তারেক রহমান) মনে করবেন—নাউ হি ক্যান কাম ব্যাক, তখনই। তবে আমরা তাকে অনুরোধ জানিয়েছি, তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন।

অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি সংসদ ভেঙে দেবেন। অন্যথায় দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে।

পরিবর্তিত পরিস্থিতিতে সংযত থাকতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান বিএনপির মহাসচিব। এ সময় সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর