মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকার হতে হবে ছাত্র-জনতার প্রস্তাবে: আসিফ ও নাহিদ

অনলাইন ডেস্ক / ৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমুদ্র অভিমুখে ছাত্র-জনতার মিছিল। ছবি: সংগৃহীত

অভ্যুত্থানকারী ছাত্র ও নাগরিকদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম।

তারা বলেছেন, এর বাইরে কোনো সরকার মেনে নেয়া হবে না।

সোমবার বিকেল ৪টায় সামাজিক যোগাযোগ ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইলে দেয়া এক পোস্টে এ কথা লিখেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি বলেন, ‘এই বার্তা নাহিদ ইসলামের পক্ষ থেকেও।’

তবে নাহিদের ফেসবুক প্রোফাইলে এরকম কোনো পোস্ট দেখা যায়নি

ফেসবুক পোস্টে বলা হয়, ‘ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেয়া হবে না। সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দি ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।

‘শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।’

আসিফ মাহমুদ তার এই পোস্টে চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর