সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার ঢাকায় সেনাসদরের হেলমেট অডিটরিয়ামে ‘অফিসার্স অ্যাড্রেস’ (মতবিনিময়) গ্রহণ করেন। ছবি: আইএসপিআর

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

শনিবার সেনাসদরের হেলমেট অডিটরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’-এ তিনি এ কথা বলেন।

এদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে সেনাপ্রধান উল্লেখ করেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক।’

এ সময় উপস্থিত সেনা কর্মকর্তাদেরকে তিনি ‘যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা’ নিশ্চিত করতে বলেন।

সেনাপ্রধান দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনা কর্মকর্তাদেরকে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেয়ার পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডারগণসহ সব পদবির সেনা কর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর