মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

স্থানীয় সরকারের স্থগিত ২২৩টি উপনির্বাচন সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

স্থানীয় সরকারের স্থগিত ২২৩টি উপনির্বাচন আগামী সেপ্টেম্বরে সম্পন্ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রার্থীদের প্রচারের সময় বাড়তে পারে।

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করেছিল ইসি। কেননা সে সময় প্রার্থীরা নির্বাচনী প্রচার কাজ চালাতে পারছিলেন না। এজন্য গত ২১ জুলাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ভোট স্থগিত করে রাষ্ট্রের সাংবিধানিক সংস্থাটি।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে স্থগিত নির্বাচন হতে পারে। অন্য কর্মকর্তারা জানিয়েছেন, কারফিউ উঠে গেলে কমিশন নির্বাচন নিয়ে আলোচনায় বসবে।

গত ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি, পৌরসভার পাঁচটি ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপনির্বাচন হওয়ার কথা ছিল।

এর আগে ১১ জুলাই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেছিলেন। এক্ষেত্রে ১৫ দিন তারা প্রচারের সময় পেয়েছিলেন। নতুন তারিখ নির্ধারণ হলে তাদের প্রচারের সময় বাড়তে পারে। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর