শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সরকারকে জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান

অনলাইন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। ছবি: সংগৃহীত

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা যেন আর হতাহত না হন সেদিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

বুধবার এক এক্স পোস্টে তিনি এই আহ্বান জানিয়েছেন। সূত্র: ইউএনবি

ওই পোস্টে তুর্ক বলেন, ‘সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনায় অবশ্যই তদন্ত করতে হবে এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানবাধিকার বলে পোস্টে মন্তব্য করেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর