শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

শিবপুরে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ জুলাই, ২০২৪

নরসিংদীর শিবপুর উপজেলা কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কৃষকলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ।

উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম মাহবুবুল হাসান মাহবুব,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডঃ নজরুল ইসলাম রিপনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন।

উপজেলার শিবপুর নগর ও জয়নগর ইউনিয়নের অষ্টাআনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চারা রোপণ করে কর্মসূচীর শুভ সুচনা করেন। আর এই কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন ইউনিয়নে প্রায় শতাধিক ফলজ, বনজ, ঔষধী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, সবুজের ছায়ায় হোক আগামীর সুন্দর পৃথিবী। বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেকখানি ঝুঁকিতে রয়েছে। তাই এই মুহূর্তে প্রকৃতিকে বাঁচাতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এই বৃক্ষরোপণ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর