শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি মৌলভীবাজারে আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার চা বাগানে বর্ণাঢ্য আয়োজনে ফাগুয়া উৎসবের উদ্বোধন ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু, শতভাগই অনলাইনে কমলগঞ্জে সমাজসেবা কার্যালয়ে ভোগান্তি: ৪ বছরেও মিলছে না বিধবা ভাতার বরাদ্দ! কিভাবে খামেনিসহ ইরানের শীর্ষ সব নেতার অবস্থান খুঁজে পেল? ইরানের স্কুলে হামলায় নিহ/ত বেড়ে ১০৮

হাকালুকি হাওরে ভেসে উঠল নিখোঁজ লোকমানের লাশ

অনলাইন ডেস্ক / ৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

হাকালুকি হাওরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাখাল শাহ মাজার সংলগ্ন একটি স্থানে ভেসে উঠেছে নিখোঁজ লোকমান মিয়া (৩২) এর লাশ। নিহত লোকমান মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল রফিনগর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল লতিফের ছেলে।

নিখোঁজের ঘটনায় গত শনিবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৫৯৬, ৩১ মে ২০২৫ ইং) করেছে তার পরিবার।

জানা গেছে, তিনি গত শুক্রবার সকালে একটি গরু খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুই দিন পর রবিবার হাওরের কিনারায় স্থানীয় লোকজন একটি লাশ ভেসে থাকতে দেখেন। পরে পরিচয় শনাক্ত করে জানা যায়, এটি নিখোঁজ লোকমান মিয়ার মরদেহ।

স্থানীয়রা জানান, হাওরের পাড়ে লাশটি দেখতে পেয়ে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে এসআই আমির হোসেন জানান, “আমরা লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করব। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর