শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সিলেটে এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ৩৫ শিক্ষার্থী ফেল থেকে পাশ

অনলাইন ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

চলতি বছর সিলেট বোর্ডে এসএসসির ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণে ৩৫ জন শিক্ষার্থী নতুন করে পাশ করেছেন। আর ১৯৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট সরকার মোহাম্মদ আতিকুর রহমান।

তিনি জানান, চলতি বছর এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ১৮ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী ৩৬ হাজার ১৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ২৪৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে; যার মধ্যে ২২ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ৩৫ জন ফেল থেকে পাশ করেছে এবং ১৯৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

জানা গেছে, ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় ১৩ থেকে ১৯ মে পর্যন্ত।

এ বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ০৬ শতাংশ। গতবারের তুলনায় পাসের হার কমেছে ২ দশমিক ৭১ শতাংশ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর