সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

সুন্দরবনে মহাবিপন্ন ‘বাটাগুর বাসকা’র ৬৫ বাচ্চার জন্ম

অনলাইন ডেস্ক / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। সোমবার (৫ই মে) সকালে বাচ্চা গুলোকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালন-পালন সংরক্ষণ প্যানে রাখা হয়েছে।

করমজল প্রজনন কেন্দ্রের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত ১৫ই ফেব্রুয়ারী একটি কচ্ছপ ৮২টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে পরে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্জার পর কেন্দ্রের পুকুর পাড়ে স্যান্ডবিচে রাখা সেই বাটাগুর বাসকা প্রজাতির ডিম থেকে সোমবার সকালে ৬৫টি বাচ্চা ফুটে বের হয়। এসব বাচ্চাদের প্যানে রেখে লালন পালনের পর ছাড়া হবে বড় পুকুরে।

উল্লেখ্য, করমজলে ২০১৪ সালে মহাবিপন্ন প্রায় এ বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু হয়। শুরুতেই ৮টি কচ্ছপ দিয়ে শুরু হয় এ প্রজনন কার্যক্রম। সে থেকেই এ পর্যন্ত করমজলে ৫২১টি ডিম দিয়ে এ কচ্ছপ। তা থেকে বাচ্চা ফুটে বের হয় ৪৭৫টি। বর্তমানে এ প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ৪৫৮ টি কচ্ছপ রয়েছে। আর বংশ বিস্তারে বিভিন্ন সময়ে এ প্রজনন কেন্দ্র থেকে শতাধিক বাচ্চা সাগর ও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর