সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল সাংবাদিকদের জন্য বিএনপির একগুচ্ছ প্রতিশ্রুতি সিলেটে চারদিন সবধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা ভারতীয় ভিসার জন্য নতুন নিয়ম চালু মৌলভীবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না— নাসের রহমান ভূমির অধিকার থেকে পরিবেশ—চা বাগানে প্রীতম দাশের প্রতিশ্রুতির রাজনীতি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের প্রোগ্রামার আটক

যাত্রীবেশে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪

নীলফামারীতে এক অটোরিকশার চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

ছিনতাই করা অটোরিকশাসহ ঢেলাপীর এলাকা থেকে একজনকে এবং তার দেয়া তথ্য অনুযায়ী বাকি দুইজনকে গাছবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়া ফুলতলা এলাকার মো. রাসেল মিয়া (২২), উত্তর হাড়োয়া পঞ্চপুকুর এলাকার ফেরদৌস আলম (৩৫) ও নীলফামারী পৌরসভার বাড়াই পাড়া এলাকার জলিল ইসলাম ইসলাম ওরফে পিনিক বাবু (৩০)।

প্রাণ হারানো ছাপিনুর রহমান (৫৫) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।

তিনি বলেন, শহরের ধনি পাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় রোববার রাত ১২টার দিকে যাত্রীবেশে ছাপিনুরের অটোরিকশায় ওঠেন তারা। এরপর জনশূন্য রাস্তায় নিয়ে গিয়ে অটোরিকশা ছিনতাইয়ের জন্য চেষ্টা করেন। চালক তাদের বাধা দিলে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে অটোরিকশাটি ছিনতাই করা হয়।

স্থানীয়রা জানান, তারা বিষয়টি টের পেলে ছাপিনুরকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার সময় রাতেই মারা যান ছাপিনুর।

পুলিশ সুপার বলেন, ‘এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের তিন থেকে চারটি টিম অভিযান শুরু করে। তারই প্রেক্ষিতে ছিনতাই করা অটোসহ ঘাতক রাসেল মিয়াকে ঢেলাপীর থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী ফেরদৌস ও জলিলকে গাছবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

আসামিদের নামে হত্যা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর