সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

নাশকতা মামলায় চুয়াডাঙ্গা বিএনপির ১৩ নেতা-কর্মী জেলে

অনলাইন ডেস্ক / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

চুয়াডাঙ্গায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ বিএনপি নেতা-কর্মীকে জেলা হাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে আসামিরা দামুড়হুদা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তৌহিদুল ইসলাম তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে থেকে বিকেলে তাদের পুলিশি প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

ওই ১৩ জনের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সহ-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি শামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, ন‌তি‌পোতা ইউ‌নিয়ন বিএনপির সভাপ‌তি মাসুদ রানা, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, সদস্য আ‌রিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, ‌বিএন‌পি কর্মী হা‌তেম আলী ও র‌ফিক আলী।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ‘২০২৩ সালের ২ নভেম্বর ভোরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা মোড় যাত্রী ছাউনির পাশে মসজিদ সংলগ্ন মাঠে বেশ কয়েকজন মিলে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য জড়ো হন। তারা বিস্ফোরক দ্রব্য (বোমা) ও সরকারি সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ সময় দামুড়হুদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে বোমা সদৃশ বস্তু, বিস্ফোরিত বোমা ও লাঠিসহ আটক করে। বাকি আসামিরা পালিয়ে যায়।

‘পরে দামুড়হুদা মডেল থানার এসআই ওবায়দুর রহমান বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।’

এ ঘটনায় অভিযুক্ত ১৩ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। গত ২৭ মার্চ জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে তা মঞ্জুর না করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল এসব তথ্যের বিষয়ে নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর