শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় সোমবার (২৭) এপ্রিল মামা কতৃক ভাগনিকে (শিশু) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামা কান্ত মালাকার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে পতনউষার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কানু মালাকারের ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ পুলিশ ফাঁড়ি শমশেরনগর।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, মামা কান্ত মালাকার পটেটোর লোভ দেখিয়ে আপন ভাগ্নীকে নিজ বসত ঘরে ধর্ষন করে।পরে মা ইতি রানি শিশুটিকে (৭) কান্না করে দেখে জানতে চাইলে মামা তাকে ধর্ষন করেছে বলে জানায়। ঘটনার পর শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন নির্যাতিত শিশুটির মা ইতি রানি মল্লিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত কান্ত মালাকারকে শমশেনগর পুলিশ ফাড়ি সোমবার ভোর সাড়ে ৪টার গ্রেপ্তার করেছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মুস্তাফিজ ভূইয়া বলেন,‌‘আসামি কান্ত মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর