শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জীর জন্মবার্ষিকী স্বরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মণিপুরি রাসনৃত্যে বিশেষ অবদান রাখায় রাসনৃত্য গুরু চন্দ্র মোহন সিংহকে ললিতকলা একাডেমি থেকে সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি:দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিপুরি রাসলীলার ওস্তাদ চন্দ্র মোহন সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বসন্ত কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি রঞ্জু সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ প্রমুখ।

জানা যায়, নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী ছিলেন একজন নৃত্যগুরুল কমলগঞ্জের বালিগাঁও গ্রামে তার জন্ম। তিনি কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তি নিকেতনে মণিপুরি নৃত্যের একজন প্রশিক্ষক ছিলেন এবং মণিপুরি নৃত্য প্রচার ও প্রসারে নীলেশ্বর মুখার্জী রবীন্দ্রনাথের সহযোগী ছিলেন।

তিনি গীতিনাট্য চিত্রাংগদা ও নীটির পূজাসহ অসংখ্য গীতিনাট্য পরিবেশন, অভিনয় ও নৃত্যগীতে বিশেষ ভুমিকা রাখেন। ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তাহার ছাত্রী ছিলেন এবং তার মৃত্যুতে শোকবার্তা প্রেরণসহ তৎসময়ে দশ হাজার টাকা দিয়েছিলেন শ্রাদ্ধ্য অনুষ্ঠানে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর