শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

মৌলভীবাজারে মাদরাসায় হামলা, আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের শেরপুর এলাকায় জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত ৩জনকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকার আল-ফালাহ এলাকায় এঘটনা ঘটে। এতে মাদরাসা ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদরাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলো ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদরাসার ড্রোন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদরাসায় হামলা চালায় চান মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন। খবর পেলে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদরাসার ড্রেন বন্ধ করে দিলে এই হামলার ঘটনা ঘটে। মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এঘটনায় জড়িত ৩জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর