শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত জেলার বিভিন্ন ইউনিট থেকে আসা সকল পদ মর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এছাড়া বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলো নিয়ে গৃহিত ব্যবস্থা নিয়ে আজকের সভায় আলোচনা করা হয়। পরে পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। মাসিক কল্যাণ সভায় মার্চ মাসের পারফরমেন্স মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার অর্থ পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই অলক বিহারী গুণ।

এছাড়া আইনশৃংঙ্খলা রক্ষায় সার্বিক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মৌলভীবাজার সদর মডেল থানা বিশেষ পুরস্কার লাভ করে।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং তাদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর