শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

ডেস্ক রিপোর্ট / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

তিন ঘন্টা পর রাত সোয়া ৯টায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটের সময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর স্টেশন পৌছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটের সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশন আসলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে প্রায় তিনঘণ্টা পর রাত সোয়া ৯টায় পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইঞ্জিন বিকল হওয়ার কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্য স্থানে ছুটেন।

শমশেরনগর রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, ঢাকাগামী পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশন আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে রাত সোয়া ৯টার দিকে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন আসার পর পুনরায় সিলেটের উদ্দেশ্য ট্রেনটি যাত্রা শুরু করে। এসময় সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। রাত সাড়ে ৯টার দিকে কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে সারা দেশের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর