মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

শ্রীমঙ্গল শহর জুড়ে চলছে পৌরসভার উন্নয়ন মূলক কাজ

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

পর্যটন সমৃদ্ধ এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভাকে আরও নান্দনিক ও স্মার্ট করার লক্ষ্যে সুপরিকল্পিত উন্নয়ন কাজ পুরোদমে চলছে শহর জুড়ে। এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন শ্রীমঙ্গল পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত মেয়র মো. মহসিন মিয়া মধু। পৌর শহরের সৌন্দর্য বর্ধন, যানজট নিরসন, পানি নিষ্কাশন, ফুটপাত নির্মাণ, রাস্তা প্রশস্ত করণ এবং সাধারণ জনগণ পায়ে হেঁটে নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে চলছে পৌর এলাকার নানা উন্নয়নমূলক কার্যক্রম।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের কালীঘাট রোড, সিন্দুরখান রোড,শ্যামলী আবাসিক এলাকার, স্টেশন রোড, সোনার বাংলা রোড, মৌলভীবাজার রোড, কলেজ রোড এবং হবিগঞ্জ রোডে সরজমিন গিয়ে দেখা যায় চলমান এসব উন্নয়ন কাজ পুরোদমে চলছে। এসব কাজের মান সঠিক রাখতে সরজমিন উপস্থিত থেকে তদারকি করছেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। তিনি উপস্থিত থেকে প্রতিটি কাজের পরামর্শ দিচ্ছেন কীভাবে কাজ সুন্দর ও টেকসই হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে মেয়র মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে আমরা এসব প্রকল্পের কাজ করছি। আমাদের মূল লক্ষ্য নাগরিক সেবা নিশ্চিত করা। পৌরসভার পক্ষ থেকে নেয়া উন্নয়ন কার্যক্রমগুলো শেষ হওয়ার পর একটি আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তরিত হবে শ্রীমঙ্গল পৌরসভা।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং প্রথম শ্রেণী ঠিকাদার মো. ফয়ছল আহমেদ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর