বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

ইচ্ছেমতো মুরগি-গরুর মাংসের দাম হাঁকছেন ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

এ যেন মগের মুল্লুক! নেই কোনো তদারকি, না আছে অভিযান। নিজেদের ইচ্ছেমতো মাংসের দাম হাকাচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানীতে মাত্র ৩ দিনে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। ৮শ’ টাকার নিচে মিলছে না গরুর মাংস।

কৃষি বিপণন বিভাগের নির্ধারিত দর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের ঢিমেতালে বাজার তদারকির মতো সব উদ্যোগই রোজার শেষ সপ্তাহে এসে অদৃশ্য হয়ে গেছে। আর এই সুযোগটা ঈদের আগে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন মাংস বিক্রেতারা।

তাতে দাম বেড়ে কেজিপ্রতি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। কোনো নির্ধারিত দর নেই গরুর মাংসের বাজারে। ঈদের আগের কেনাকাটায় চাহিদা যত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে দামও চড়ছে। দু’দিন আগে এক কেজি গরুর মাংস মিলেছে ৭২০ থেকে ৭৫০ টাকায়। আর এখন তা ৮শ’ টাকা।

মূল্য তালিকা ঝুলিয়ে রাখা হলেও সে দরে মিলছে না খাসীর মাংস। এর স্বাদ নিতে চাইলে কেজিপ্রতি গুণতে হবে ১২শ’ টাকা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর