বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু কুলাউড়ায় পুনরায় পানের পুঞ্জিতে চুরি, চোর আটক বাহুবলে আ.লীগ নেতার কারামুক্তির মিলাদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লাউয়াছড়ায় পর্যটকের ঢল, তিন দিনে আয় ৫ লাখের বেশি কমলগঞ্জে এমপি হাজি মুজিবকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর ঐতিহ্যবাহী নৌকা পূজা, ভক্তদের ঢল

কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক হাফেজ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলসেতুর নিচের গাইড ওয়ালের পাশের ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত জুবায়ের আহমেদ উপজেলার সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে। তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে জুবায়ের শ্রীমঙ্গলে বেড়াতে যান। ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে আসছিলেন তারা। এ সময় অন্যরা ট্রেনের ভেতরে থাকলেও জুবায়ের ট্রেনের ছাদে উঠে বসেন।

যাত্রাপথে কমলগঞ্জের লাউয়াছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান। পরে রেলসেতুর গাইড ওয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর