বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কুলাউড়ায় পুনরায় পানের পুঞ্জিতে চুরি, চোর আটক

মৌলভীবাজার প্রতিনিধি: / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর পুঞ্জিতে আবারও পানের চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় জনতা ও পাহারাদাররা মো. মাসুক মিয়াকে (৩২) হাতেনাতে আটক করেন।

আটকের পর তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ কান্তা (২১৬০ পিস) পাতা ও ৪২ ফুট বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩,৮০০ টাকা। ধস্তাধস্তির সময় সামান্য আহত অবস্থায় মাসুক মিয়াকে পুলিশ উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

ভুক্তভোগী বিনেট মানার জানান, ‘মাসুক মিয়া একজন পেশাদার চিহ্নিত চোর। ইতিপূর্বে ২০২৪ সালে তার বিরুদ্ধে বৈদ্যুতিক তার, পানির পাম্প, মটর ও পাইপ চুরির মামলা (নং-১৮) হয়েছিল। পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।’

স্থানীয় খাসিয়া জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী কুটলি ধার বলেন, ‘আমরা দ্রুত ও সুষ্ঠু বিচার চাই। আমাদের পানের বাগান ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ প্রয়োজন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর